শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজারে ভিড় করা চলবে না : মমতা ব্যানার্জি [২] নিয়ম না মানলে নামবে সশস্ত্র পুলিশ

সালেহ্ বিপ্লব : [৩] শুক্রবার এই হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে করোনার রেড জোনের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে এ নিয়ম। এনডিটিভি, এই সময়

[৪] মমতা বলেন, এই মুহূর্তে হাওড়া অত্যন্ত স্পর্শকাতর জেলা। অত্যন্ত স্পর্শকাতর উত্তর ২৪ পরগনাও। বৈঠকে এই কথা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত রেড জোনকে দু'সপ্তাহের মধ্যে অরেঞ্জ জোন করতে হবে। রাজ্যের চতুর্থ হটস্পট হিসেবে চিহ্নিত পূর্ব মেদিনীপুর এরই মধ্যে অরেঞ্জ জোন হয়ে গেছে।

[৫] বাজারে ভিড় না কমলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তর কলকাতার কিছু ওয়ার্ড ও হাওড়ায় আরও ভাল করে লকডাউন করতে হবে। প্রয়োজন পড়লে পুলিশ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে। কিন্তু মেলামেশা বন্ধ করতে হবে।

[৬] মমতা বলেন, বাজারের কোথাও একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হওয়া যাবে না। অন্তত আগামী ৭-১০ দিন এটা মেনে চলতেই হবে।

[৭] গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা। জেলাগুলিতে ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেয়া হয়েছে, জানতে চান তিনি। পরিস্থিতি সামলাতে প্রয়োজনে কড়া হওয়ার নির্দেশ দেন। তবে এখনি আধাসামরিক বাহিনী নামানো হবে না বলেও জানান।

  • সর্বশেষ