শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হওয়ায় গত তিন সপ্তাহে কলকাতায় গ্রেপ্তার ১৭ হাজার

ইয়াসিন আরাফাত : [২] বার বার মানুষকে সচেতন ও সতর্ক করছে কলকাতা পুলিশ৷ তবু লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে আসছে কিছু মানুষ৷ পাশাপাশি চলছে পুলিশের ধরপাকড়৷

[৩] কলকাতা ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে স্থানীয় সংবাদমাধ্যম কোলকাতা ২৪ কে জানিয়েছেন, লক়ডাউন অমান্য করে অকারণে রাস্তায় বেরিয়ে আসায় গত তিন সপ্তাহে ১১,৩০০ জনের গাড়ি আটক করেছে কলকাতা পুলিশ। শেষ ৬ দিনে আটক করা হয়েছে ১৫৪৯টি গাড়ি।

[৪] স্থানীয় আনন্দবাজার পত্রিকা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত লকডাউন ভাঙার জন্যে কোলকাতা শহরে গ্রেপ্তার হয়েছেন ১৭০০০ জন। এর মধ্যে ১১ হাজার ৩০০ জনই কোনও কারণ ছাড়াই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন।

[৫] এর আগে পত্রিকাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, লকডাউনের শহরে চলছে কড়া নজরদারি৷ রাস্তায় রাস্তায় চলছে কঠোর চেকিং। বাংলা নববর্ষে লকডাউন-সংক্রান্ত বিধিভঙ্গের জন্য ১৬৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে ও ৭২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১১৫টি গাড়ি। মুখে মাস্ক না পরে বাইরে বেরনোর দায়ে ১৭৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়