শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত ৬ লাখ ৭৮ হাজার, মৃত্যু ৩৪ হাজার ৮৪৮, মৃত্যুতে শীর্ষে নিউইয়র্ক

মশিউর অর্ণব : [২] শুক্রবার রাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৮৪৪ জন।

[৩] গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪,৪৯১ জনের মৃত্যু হয়েছে, যেটি বিশ্বের যেকোনো দেশের হিসেবেই একদিনে সর্বোচ্চ।

[৪] নতুন ঘোষিত এই সংখ্যার মধ্যে করোনাভাইরাসে ‘সম্ভাব্য’ মৃত্যুরও উল্লেখ রয়েছে, যেটি পূর্বে যোগ হয়নি।

[৫] অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউইয়র্কে আক্রান্ত ২ লাখ ২২ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৬ জনের।

[৬] নিউইয়র্কে গড়ে প্রতি এক লাখ মানুষের বিপরীতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৩ জনের।

[৭] নিউজার্সিতে আক্রান্ত ৭৫,৩১৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৩,৫১৮ জন।

[৮] ম্যাসাচুসেটসে আক্রান্ত ৩২,১৮১ জন এবং মৃত ১,২৪৫ জন।

[৯] মিশিগানে আক্রান্ত ২৯,২৬৩ জন (মৃত ২,০৯৩), ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ২৮,১১৯ জন (মৃত ৯৭২), পেনসিলভানিয়ায় আক্রান্ত ২৮,০৯৬ জন (মৃত ৮৩৭), ইলিনয়ায় আক্রান্ত ২৫,৭৩৩ জন (মৃত ১,০৭২), ফ্লোরিডায় আক্রান্ত ২৩,৩৪০ জন (মৃত ৬৬৮), লুইজিয়ানায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২,৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ১,১৫৬ জনের।

[১০] এছাড়াও, দশ হাজারের অধিক করোনা আক্রান্ত রয়েছে টেক্সাস, জর্জিয়া, কানেক্টিকাট, ওয়াশিংটন ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে। (তথ্যসূত্রঃ ওয়ার্ল্ডোমিটার, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, রয়টার্স)

  • সর্বশেষ
  • জনপ্রিয়