শিরোনাম
◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘স‌্যা‌নিটাইজার ফি‌রি‌য়ে দি‌য়ে জনগণ চা‌চ্ছে খাবার’ ফেসবুকে উপ‌জেলা ম‌হিলা ভাইস‌চেয়ারম‌্যান মাসহুরার স্ট্যাটাস

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] প্রাণঘা‌তি ক‌রোনা ভাইরা‌সের কার‌নের অবরুদ্ধ থাকা জনগণ চা‌চ্ছে খাদ‌্য সামগ্রী। উপ‌জেলা প‌রিষদ থে‌কে পাওয়া ১শ বোত‌লের হ‌্যান্ডস‌্যা‌নিটাইজার জনগণ‌কে দি‌তে গে‌লে তারা তা ফি‌রি‌য়ে দি‌চ্ছে।

[৩] আমরা তা‌দের খাদ‌্য সামগ্রী হা‌তে তু‌লে দি‌তে ব‌্যর্থ হ‌চ্ছি। ঠিক এমন‌টি মন্তব‌্য ক‌রে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপ‌জেলা ম‌হিলা ভাইস‌চেয়ারম‌্যান মাসহুরা বেগম হুরা। নীচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো ।

[৪] শুক্রবার দুপু‌রে তার নিজস্ব ফেসবুক আই‌ডি‌তে এ স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসটি হুবহু তু‌লে ধরা হ‌লো- "১৬-০৪-২০২০ তারিখে আমার উপজেলা আমাকে ১০০টি ১০০ml হ্যান্ডস্যানিটাইজার দিয়েছেন -জনগন ফেরত দিচ্ছে তারা খাদ্য চাই"। স্ট্যাটাসটির নি‌চে অনেক নেটিজেনরা মন্তব্য করেছেন। বিশাল রহমান না‌মে এক ফেসবুক ব‌্যবহারকারী মন্তব‌্য ক‌রে লি‌খেন,উপজেলা পরিষদের ত্রাণ তহবিল গঠন করতে উদ্যোগ নিন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ত্রাণ দিচ্ছে। এভাবে কেউ বারবার পাচ্ছে আর কেউ পায় না। শাহ্জাহান ই হাবীব নামে আ‌রেক ব‌্যক্তি মন্তব‌্য ক‌রে‌ ব‌লেন,কি যে করবো? ব্যক্তিগতভাবে আর কত? মানুষের কান্না সহ্য করতে পারছি না, আল্লাহ রহম কর, সকলকে হেফাজত কর।

[৫] এ বিষ‌য়ে ম‌হিলা ভাইস‌চেয়ারম‌্যান মাসহুরা বেগম হুরা স‌ঙ্গে মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি আ‌ক্ষে‌পের স্ব‌রে ব‌লেন,আমরা জনগ‌ণের ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান হ‌য়ে‌ছি। চলমান লকডাউ‌নে কর্মহীন হ‌য়ে পড়া স্থানীয় ভোটাররা আমা‌দের কা‌ছে এ‌সে ত্রাণ চা‌চ্ছে। অ‌নে‌কের ঘ‌রে খাবার নেই।

[৬] যতটুকু পা‌রি নিজস্ব অর্থায়‌নে তা‌দের‌কে সহ‌যো‌গিতা করার চেষ্টা কর‌ছি। আমা‌দের খুব একটা বা‌জেট ‌নেই। যে ২০%বা‌জেট পা‌চ্ছি যা চা‌হিদা তুলনায় অপ্রুতুল।আবার অ‌নেক‌কে ইউ‌পি চেয়ারম‌্যান‌দের নিকট পাঠা‌চ্ছি তা‌দের কেউ কেউ ত্রাণ পা‌চ্ছে আবার কেউ খা‌লি হা‌তে ফি‌রে যা‌চ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়