শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী ◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ গবেষণার তথ্য হাতাতে চাইছে বিদেশী হ্যাকাররা : এফবিআই

লিহান লিমা : [২]দেশটির তদন্ত সংস্থা এফবিআই এর সাইবার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সংস্থাটির ডেপুটি অ্যাসিটেন্ট ডিরেক্টর তোনয়া গোর্তেজ বলেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কোভিড-১৯ সংক্রান্ত গবেষণায় অনধিকার প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। ভয়েস অব আমেরিকা

[৩] তিনি কোন নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, বিদেশি রাষ্ট্রের মদদপুষ্ট হ্যাকাররাই স্বাস্থ্য ও গবেষণা সংস্থার তথ্য উপাত্তে প্রবেশ করতে চাইছে।

[৪] গোর্তেজ বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো করোনার কার্যকরী চিকিৎসা ও সম্ভাব্য ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। তবে দুঃখজনক দিক হলো অন্য রাষ্ট্রগুলো এই কাজ কিভাবে করা হচ্ছে তা জানতে আগ্রহী হয়ে এই প্রতিষ্ঠানগুলোর তথ্য হাতিয়ে নিতে চাইছে। হ্যাকাররা বায়োফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ