শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কালিয়াকৈরে মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট : [২] বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবদিয়া গ্রামে এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার।

[৩] নিহত মো. শহিদ (৩০) কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। আর গুলিবিদ্ধ মহিম উদ্দিন (৩২) একই এলাকার আবুল মাজেদের ছেলে।

[৪] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈরের কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে। নিহত শহিদ ও গুলিবিদ্ধ মহিম গানম্যান কিশোরের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

[৫] কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু হওয়ায় প্রায়ই তারা একসঙ্গে আড্ডা দিতেন এবং নেশা করতেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়ায় স্থানীয় একটি পতিত জমিতে বসে তারা আড্ডা দেন এবং নেশা করেন।

[৬] তিনি জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে অথবা নেশাগ্রস্ত অবস্থায় কিশোর নিজের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেছে। এতে শহিদের বুকের ডান পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলি লাগে। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর দৌড়ে পালিয়ে যান বলে ওসি জানান।

[৭] ওসি জানান, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

[৮] ওসি আরও জানান, কিশোর বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সুত্র : বিডি নিউজ ২৪ /  ই.আ

  • সর্বশেষ