শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়নশিপ স্থগিত হওয়ায় ২০২১ বিশ্বকাপের মূলপর্বে ভারতের নারী দল

স্পোর্টস ডেস্ক : [২] আবারও ভেস্তে গেলো ভারত-পাকিস্তান ক্রিকেট আয়োজন। আর তাতে লাভ হলো ভারতীয়দের। অবশ্য সেটা নারী দলের। পাকিস্তানের মেয়েদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি।নিউজিল্যান্ডের মাটিতে মেয়েদের আগামী বিশ্বকাপ হবে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি-৭ মার্চ।

[৩] গত বছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড  সরকারের সবুজ সঙ্কেত পায়নি। তাই সিরিজটিও মাঠে গড়ায়নি। ফলে দুদলকে পয়েন্ট ভাগ করে দিয়েছে আইসিসি। সুবাদে ২০২১ সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া উইমেনস ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে গতবারের রানার্স-আপ ভারতের মেয়েরা।

[৪] আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অধীনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল হয়ে গেছে কোভিড-১৯ মহামারীর কারণে। আইসিসি জানিয়েছে, সবাইকে পয়েন্ট ভাগ করে দেয়া হবে।

[৫] আয়োজক নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত সরাসরি ২০২১ বিশ্বকাপের মূলপর্বে পা রেখেছে। পয়েন্ট তালিকায় তাদের পরেই রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ।

[৬] আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ; ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দুদল বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবং পাঁচ আঞ্চলিক কোয়ালিফাইয়ার-থাইল্যান্ড (এশিয়া), জিম্বাবুয়ে (আফ্রিকা), পাপুয়া নিউগিনি (ইস্ট এশিয়া প্যাসিফিক) ও যুক্তরাষ্ট্র (আমেরিকা) ও নেদারল্যান্ডসের (ইউরোপ) মধ্য থেকে আরো তিনটি দল টিকিট পাবে আট দলের আইসিসির ওয়ানডে বিশ্বকাপে।

 

  • সর্বশেষ