শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিইউপির অনুদান প্রদান

ইসমাঈল হুসাইন ইমু: [২] করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পক্ষে উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ৫০ লাখ টাকা অনুদানের চেক প্রদান করেন।

[৩] প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই চেক গ্রহণ করেন। চেক হস্তান্তরকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার। তিনি চলমান পরিস্থিতিতে বিইউপি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অবহিত করেন।

[৪] এসময় প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়