শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাইকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুবলীগ

সমীরণ রায় : [২] আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এক যুক্ত বিবৃতিতে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে বলেছন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪২৭। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করেন এই উৎসব। এ বছর করোনা ভাইরাসের মহামারীর কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর সরকারী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।

[৩] তারা বলেন, পরিশেষে সবাই সামাজিক দুরত্ব রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে বসে পহেলা বৈশাখ পালন করুন। সাহসিকতার সাথে করোনা ভাইরাস মোকাবেলা করুন।

[৪] মঙ্গলবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন

  • সর্বশেষ