শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আবারও নিয়োগ পেলেন লিয়াকত আলী লাকী

মাহমুদুল আলম : [৩] নাট্যব্যাক্তিত্ব লিয়াকত আলী লাকীকে আগামী তিন বছরের জন্য পুনরায় এই পদে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এই তথ্য জানানো হয়।

[৪] ২০১১ সালের ১০ এপ্রিল থেকে লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৯ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি হয়।

[৫] লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ সাদেক আলী এবং মাতা মাজেদা আলী। লাকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ থেকে ডিপ্লোমা অর্জন করেন।

[৬] নাট্যকলায় বিশেষ অবদানের জন্য লিয়াকত আলী লাকী গত বছর একুশে পদক লাভ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়