শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে মৃতরা শহীদ, ইসলাম ধর্মানুসারে তাদের গোসল ও কাফনের প্রয়োজন নেই বললেন আসাদুজ্জামান ওয়াইসি

রাশিদ রিয়াজ : [২] ভারতের হায়দ্রাবাদের এমপি ও ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান ওয়াইসি এসম্পর্কিত বিবৃতি উর্দুতে দিয়ে বলেন, ‘ ‘জিস ইনসানকা ইন্তেকাল ‘ওয়াবা কি ওয়াজা’ সে হোতা হায়, ইসলাম মে উসকা দরজা শাহীদ কা হোতা হায়, শুহাদা কো গুসল আউর কাফান কি জরুরত নাহি হোতি আওর আনহে জালদ সে জাল দাফন কিয়া জানা চাইয়ে।’ টুইট

[৩] ওয়াইসির এ বিবৃতি বাংলা করলে অর্থ দাঁড়ায় ‘মহামারীতে মৃত সকলেই শহীদের মর্যাদা পাবেন তা ইসলাম ধর্মে বলা আছে। এধরনের লাশের গোসল কিংবা কাফনের কোনো প্রয়োজন নেই। তাদের দ্রুত জানাযা শেষে অল্প মানুষের সাহায্যে দাফন দিয়ে দিন।

[৪] গত মাসে ভারতের তেলেঙ্গানায় নিজামুদ্দিনে করোনাভাইরাসে মৃত ৯ তাবলিগ অনুসারীদের গোসল ও কাফন ছাড়াই দাফন করা হয়েছে। দি সান

[৪] এর আগে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন এক সার্কুলার জারি করে জানায় করোনায় মৃতদের লাশ সকল ধর্মবর্ণ নির্বিশেষে পুড়িয়ে ফেলা উচিত যাতে ভাইরাসের বিস্তার না ঘটে। পরে এ সার্কুলার সংশোধন করা হয়। করোনায় মৃতদের কাছে স্বজনদের যাওয়ার ব্যাপারেও অনুমতি নিতে বলা হয়। এমসিজিএম

  • সর্বশেষ