শিরোনাম
◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বিকেল ৫টার মধ্যে বন্ধের নির্দেশ পুলিশের

ইসমাঈল হুসাইন ইমু : [২] ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্ধের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। রোববার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] উদ্ভুত করোনা সংকট মোকাবিলায় নগরবাসীকে এ নতুন নির্দেশনা মেনে চলার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। এর আগে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি।

[৪] ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

[৫] এর আগে গত ৬ এপ্রিল স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপসমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে নির্দেশনা দিয়েছিল ডিএমপি।

  • সর্বশেষ