শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরি চিকিৎসা কাজে ব্যবহৃত মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করছে বিসিক

জেরিন মাশফিক : [২] রোববার (১২ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুসারে এ শিল্প প্রতিষ্ঠানটি অক্সিজেন উৎপাদন করছে। টাঙ্গাইলের তারটিয়ায় অবস্থিত এ শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে মেডিক্যাল অক্সিজেন উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানের অন্যতম।

[৪] বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন ৭০০ ঘনফুট অক্সিজেন উৎপাদন করছে। বিদ্যমান মজুদকৃত অক্সিজেনের সাহায্যে ৫০০ থেকে ৭০০ সিলিন্ডারে প্রতিদিন প্রায় তিন হাজার ঘনফুট অক্সিজেন সরবরাহ করতে সক্ষম বলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের সূত্রে জানা গেছে।

[৫] অক্সিজেন ছাড়াও মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড শিল্প কারখানায় ব্যবহারের জন্য নাইট্রাস অক্সাইড ও অ্যাসিটিলিন উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ কোটি ৪০ লাখ ঘন মিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়