শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জ্বর-শ্বাসকষ্টে তিন জেলায় চারজনের মৃত্যু

মাহমুদুল আলম  : [২] নিহতরা ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষ্মীপুর ও কুষ্টিয়ার অধিবাসি। তাদের মধ্যে দুইজন নারী। এছাড়া একই উপসর্গ নিয়ে নিহত হওয়া নোয়াখালীর এক ইতালী প্রবাসীর দেহ থেকে নেয়া নমুনায় করোনাভাইরাস ছিল বলে ধরা পড়েছে।

[৩] শনিবার সকালে ব্রাহ্মণবাড়ীয়ার কাউতলীর নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান এক নারী। পরে মেডিকেল টিমের সহায়তায় তার দাফন করা হয়। নিহত ব্যক্তি কোভিড – ১৯ এ আক্রান্ত ছিলেন কিনা, তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

[৪] লক্ষ্মীপুরের কমলনগরেও জ্বর ও কাশি নিয়ে মারা গেছেন বৃদ্ধসহ দুইজন। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে নিজ বাসায় মারা যান তিনি। তারও নমুনা সংগ্রহ করে তাকে দাফন করা হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার শেফালীপাড়ায়ও একই উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের বাড়িসহ আশপাশের নয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

[৫] কুষ্টিয়ার দৌলতপুরেও একই উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। জ্বর-মাথাব্যথা নিয়ে শুক্রবার রাতে মারা যান তিনি। পরে নিহতের বাড়ির আশপাশে বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।

[৬] এদিকে নোয়াখালী জেলার সোনাপুরের এক ইতালী প্রবাসীর দেহ থেকে নেয়া নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ এসেছে। কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পথে গত বৃহস্পতিবার মারা যান তিনি। পরে তার পরিবারের ২৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। একাত্তর টেলিভিশনের সংবাদে এই তথ্য জানা গেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ