শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ সারাদেশে নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে, খাদ্য সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম চলছে

ইসমাঈল হুসাইন ইমু : [২] দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ও এয়ারপোর্ট রোড সংলগ্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। শনিবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসকল কার্যক্রম পরিচালনা করে।

[৩] পাশাপাশি চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপূর্ণ সমুদ্র ও উপকূলীয় জেলার কুতুবদিয়া, মহেশখালী, বরগুনা, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা, তালতলীসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী।

[৪] প্রত্যন্ত এলাকাগুলোতে লকডাউন মেনে চলা ও প্রয়োজন ছাড়া বাহিরে লোকসমাগম বন্ধ রাখতে নৌসদস্যরা কঠোরভাবে স্থানীয় জনগনকে নির্দেশনা প্রদানের পাশাপাশি সচেতন করার কাজ করে যাচ্ছে। একইসঙ্গে এলাকার মসজিদ মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়গুলোতে যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয় তা কঠোরভাবে মনিটরিং করছে নৌসদস্যরা।

[৫] তারা স্থানীয় হাট-বাজার ও দোকান গুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা নিশ্চিত করাসহ এসব স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার ব্যাপারে স্থানীয়দের সচেতন ও বিভিন্ন পরামর্শ প্রদান করছে। তাছাড়া স্থানীয় রাস্তা-ঘাট, যানবাহন গুলো জীবাণুমুক্ত রাখতে নিয়মিতভাবে জীবাণুনাশক ঔষধ ছেটানো হচ্ছে।

[৬] নৌসদস্যরা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে নিয়মিত মাইকিং করা ও বিভিন্ন লিফলেট বিতরণ করছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌবাহিনী এ দ্বায়িত্ব পালন করে চলেছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়