শিরোনাম
◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এসএমএস করলেই ডেলিভারি চার্জ ছাড়াই মিল্কভিটার পণ্য বাসায়-বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে

নজরুল ইসলাম : [২] বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) অমর চান বণিক জানান, অর্ডারের একদিন পর সরবরাহ করা হচ্ছে। ২০টি পণ্য চালু রয়েছে। কোনও গ্রাহক শুধু এসএমএস করলেই হবে। নম্বরগুলো হলো: ০১৯৪০০৪২০৪৭, ০১৬২৭৯৩৫৯১৩, ০১৭১১৭৩১২৪৫, ০১৭৭৪৫২৭২৯৯, ০১৭১১৫৭২২০৪।

[৩] তিনি বলেন, এই সার্ভিসটি শুধু রাজধানীর জন্য চালু করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি শেষে স্বাভাবিক সময়ে এটি আরও ব্যাপক আকারে করা হবে। প্রচারের জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজও খোলা হচ্ছে।

[৪] অমর চান বণিক বলেন, মিল্কভিটার উপ নিবন্ধক, সমবায় অধিদপ্তর ও অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) তোফায়েল আহম্মদকে অনলাইনে অর্ডার ও বাসায়-বাসায় সরবরাহের এই নতুন পদ্ধতিটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পুরো বিষয়টি ব্যবস্থাপনা ও উন্নয়ন করবেন। কীভাবে আরও ব্যাপকতর করা যায়। সহজ করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়