শিরোনাম
◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে কীভাবে জৈব-সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে, তা দেখার সুযোগ করে দিয়েছে করোনা মহামারী বললেন, জাতিসংঘ মহাসচিব

ইয়াসিন আরাফাত : [২] ডোমিনিকান প্রজাতন্ত্রের সভাপতিত্বে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বিশ্ববাসীকে হুশিয়ারি দিয়ে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, এই মহামারীর কারণে ঝুঁকি আরও বেড়ে গেছে। রাষ্ট্রহীন গোষ্ঠীগুলোর হাতে প্রাণঘাতী জীবাণু অস্ত্র চলে যেতে পারে। তখন তা করোনাভাইরাস রোগের মতোই বিপর্যয় নিয়ে আসতে পারে। দ্যা গার্ডিয়ান

[৩] এ সময় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে একটি প্রজন্মের যুদ্ধ’ বলে আখ্যায়িত করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

[৪] জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে গুতেরেস বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) সবার আগে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। কিন্তু এই ভাইরাসের প্রভাব আরও সুদূর-প্রসারী। এসময় বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিশ্বে যেসব ঝুঁকি তৈরি হয়েছে, তার একটি তালিকা উপস্থাপন করেন তিনি। এনডিটিভি

[৫] জাতিসংঘ মহাসচিব বলেন, এটা জাতিসংঘের নিজেরই অস্তিত্বের লড়াই। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার বড় হুমকি এই মহামারী। এতে পরিস্থিতিকে সামাজিক অস্থিরতার দিকে নিয়ে যাবে। সহিংসতা বাড়বে। যাতে রোগের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা খর্ব হয়ে যেতে পারে। ইউরো নিউজ ডট কম

  • সর্বশেষ