শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে যানবাহন প্রবেশ-বহির্গমনে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : [২] রংপুর জেলায় সব রকমের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় পাওয়া এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলায় সব প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া আগের মতো ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। ইত্তেফাক

[৩] রংপুর জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং কোভিড-১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় সর রকমের যানবাহনের প্রবেশ ও জেলা থেকে বিহর্গমন বন্ধ ঘোষণা করা হলো। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

[৪] এই আদেশ বাস্তবায়ন করতে জেলার সব প্রবেশ ও বিহর্গমন পয়েন্টে আইনশৃক্সখলা বাহিনীর চেকপোস্ট কার্যকর থাকবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন বা কাজে চলাচলকারী রিকশায় একজন যাত্রী ও মোটরসাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।

[৫] দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই সব জেলা থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে মানুষ। এই পরিপেক্ষিতে রংপুর জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে সব ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আসিব আহসান।

[৬] সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জারিকৃত সব নির্দেশনা ও নিষেধাজ্ঞার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ