শিরোনাম
◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টার খবরে সীমান্তে কঠোর নজরদারিতে বিজিবি

এম. আমান উল্লাহ :[২]  কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। তারা বলছেন, কোনো অবস্থায় নতুন করে রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না। তবে সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, গত রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে অবহিত করে, বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবরে এলাকায় বেশ কয়েকটি মসজিদের মাইকিং করে এ বিষয়ে সর্তক করা হয়েছে এবং বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ রাতে পাহারাও দিয়েছে। অপেক্ষায় থাকা লোকগুলোর মধ্যে করোনা আক্রান্ত রোহিঙ্গা রয়েছে বলেও দাবি করছেন সীমান্তের লোকজন।

[৩] পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, আঞ্জুমানপাড়ার মেদির খাল নামক সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়টি নিয়ে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)’র সঙ্গে কথা হয়েছে, তারা সর্তক অবস্থানে রয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে। পাশাপাশি সাথে সাধারণ জনগণও পাহারা দিচ্ছে।

[৪] এদিকে কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্তে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি সত্য নয়। রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এমন তথ্যটি স্থানীয়দের মাধ্যমে জানার পর সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। আর স্থানীয়রা যেসব সীমান্ত পয়েন্ট রোহিঙ্গা জড়ো হয়ে আছে বলেছে, ওইসব সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় বিজিবি টহল দিচ্ছে। বিশেষ করে সীমান্তের শূন্যরেখায় খাল রয়েছে, রোহিঙ্গারা হেঁটে হেঁটে বাংলাদেশে অনুপ্রবেশ করবে তা না। তারপরও আমি নিজে পুরো রাত সীমান্তে গিয়ে পরিদর্শন করে এসেছি তবে কোন কিছুই দেখা যায়নি।

[৫] তিনি আরও বলেন, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও প্রতিটি পয়েন্টে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়