শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপকের পর মেয়েও করোনায় আক্রান্ত

রাজু আলাউদ্দিন: [২] প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপকের মেয়েও করোনা শনাক্ত হয়েছে। অধ্যাপকের শরীরে পজিটিভ আসায় তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ পজিটিভ এসেছে মেয়ের।

[৩] তবে পরীক্ষায় নেগেটিভ এসেছে অধ্যাপকের স্ত্রীর। অন্যদিকে করোনায় আক্রান্ত অধ্যাপকের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৪] বৃহস্পতিবার বিএসএমএমইউ উপাচার্য কণক কান্তি বড়ুয়া ও পরিচালক মাহবুবুল হক ওই অধ্যাপকের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন।

[৫] পরিচালক মাহবুবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। আমরা উনার টেস্ট করিয়েছি।

[৬] উপাচার্য কণক কান্তি বড়ুয়া জানান, ওই অধ্যাপকের করোনা শনাক্তের পর তার বিভাগে জীবাণুনাশক ছিটানো হয়েছে। জানা গেছে, বিএসএমএমইউর অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় প্রতিদিনই ক্যাম্পাসে আসতেন।

[৭] গতকাল বৃহস্পতিবারও তিনি ক্যাম্পাসে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। করোনা পজিটিভ ওই অধ্যাপক সাংবাদিকদের বলেন, এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়