শিরোনাম
◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী?

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণরোধে শাহজালাল (রহ.) এর মাজার দু’দিন বন্ধ

মাসুদ আলম : [২] পবিত্র শবে বরাতে লোকসমাগম এড়াতে সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ ও মাজার আজ বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে দরগাহ এলাকায় প্রবেশ ও জিয়ারত নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এমনকি দরগাহ মসজিদের বাইরেও নামাজ আদায় করা যাবে না।

[৩] শবে বরাত উপলক্ষ্যে কবরস্থান ও মজার এলাকায় জনসমাগম না করার আহবান জানান গতকাল ইসলামী ফাউনডেশন ।

[৪] হজরত শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ জানান, মাজার বন্ধ রাখার বিষয়ে ফটকগুলোতে নোটিশ দেওয়া হয়েছে। মূলত শবে বরাতে হযরত মাজার জিয়ারতে সিলেট ও দুরদুরান্ত থেকে লাখো মুসল্লিরা আসেন। এবার করোনা ভাইরাস সংক্রমণ রোধে দু’দিনের জন্য মাজার বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়