শিরোনাম
◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামনের দিনগুলোতে আমরা যতো বেশি আক্রান্তের সংখ্যা শনাক্ত করতে পারবো, ততোই অন্যদের বেঁচে যাওয়ার হার বাড়বে

শরিফুল হাসান : আরও ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। না বেশি সংখ্যক রোগী আক্রান্ত নিয়ে আমি ভয় পাচ্ছি না। বরং যতো বেশি আক্রান্তের সংখ্যা আমরা খুঁজে বের করতে পারবো ততোই পরবর্তী ব্যবস্থা নেওয়া সহজ হবে যেটা আমরা এর আগে করিনি। আমি বলবো, সম্ভব হলে প্রতিদিন এখন ১০-২০ হাজার মানুষকে পরীক্ষা করা হোক। পারলে লাখ। যতো বেশি পরীক্ষা করবো আক্রান্তদের নির্দিষ্ট করে অন্যদের থেকে আলাদা করতে ততো বেশি সহজ হবে। আর সেটা করলেই মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। হিসাব করে দেখেন দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৮ জন রোগী শনাক্ত। আর মৃতের সংখ্যা ২০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনা করলে করোনার প্রকোপ বেশি এমন দেশগুলোর মৃত্যুহারের কাছাকাছি চলে গেছে বাংলাদেশ। ভয়টা এখানেই। আর যদি ধরি ১০ দিনে সর্দি কাশিতে ৬৩ জনের মৃত্যুর কথা। সেটা না হয় বাদই দিলাম। করোনায় এই যে ২০ জন মানুষ মারা গেছেন তাদের অনেকই আক্রান্ত লোকের সংস্পর্শে এসেছিলেন। অথচ আক্রান্ত লোককে আলাদা করতে পারলে সেটি হয়তো হতো না। কাজেই সামনের দিনগুলোতে আমরা যতো বেশি আক্রান্তের সংখ্যা শনাক্ত করতে পারবো ততোই অন্যদের বেঁচে যাওয়ার হার বাড়বে। আমি মনে করি না আক্রান্তের সংখ্যা বেশি বাড়ছে বলে আমাদের সবার ভয়ে গুটিসুটি মেরে বসে থাকতে হবে।
অনলাইনে আলাপকালে বিদেশি এক কূটনীতিক আজ আমায় বলছিলেন, শরিফুল চিন্তা করে দেখো তো বাসায় কিংবা পরিবারের সঙ্গে এতো বেশি সময় কী আগে কখনো দিতে পেরেছো? কাজেই সময়টা ভয় পেয়ে নষ্ট করো না। যা হওয়ার হবেই। শুধু সতর্ক থাকো। নিয়ম মানো। আসলেই তো। আমরা ভয় পেলে তো বিপদ আরও বেশি। তবে আমরা সতর্ক থাকবো। সব নির্দেশনা মানবো। কিন্তু ভয় পাওয়া যাবে না। আল্লাহ আমাদের রহম করুক। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ। ভালো থাকুক প্রতিটি মানুষ। ফেসবুক থেকে

  • সর্বশেষ