শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

এস এম নূর মোহাম্মদ : [২] বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে এ পরোয়ানা জারি করা হয়। এখন এ পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

[৩] এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালতের কাজ চলছে। আজই পরোয়ানা জারি হবে। পাবলিক প্রসিকউটর আব্দুল্লাহ আবুও বলেন, আদালতের প্রক্রিয়া চলছে।

[৪] এর আগে গতকাল মঙ্গলবার তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে গ্রেফতার না দেখানো পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেরোরিজম। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৫] গতকাল আদালত থেকে বের হয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, আদালতে আমরা মাজেদকে জিজ্ঞেস করেছিলাম কলকাতায় কেন ছিলেন, জবাবে মাজেদ বলেছেন, আমি তো কিছু জানি না। কবে দেশে এসেছেন জানতে চাইলে মাজেদ জানিয়েছেন, মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেশে এসেছেন।

[৬] হেমায়েত উদ্দিন বলেন, গাবতলী বাসস্ট্যান্ড এলাকা সোমবার রাত পৌনে ৪টার দিকে রিকশাযোগে যাওয়ার সময় মাজেদকে আটক করা হয়। পরিচয় জানতে চাইলে মাজেদ সঠিক পরিচয় দেননি। উল্টাপাল্টা কথা বললে পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, মাজেদ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়