শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খতিব-ইমাম-মুয়াজ্জিন-খাদেম ছাড়া বাসায় নামাজ আদায়ের নির্দেশ মানছেন মুসল্লিরা

মনিরুল ইসলাম: [২] দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে মুশল্লিরা নিজ বাসায় নামাজ আদায় করছেন।মসজিদে শুধু ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেম জামাতে করে নামাজ পড়ছেন। আদায় মসজিদে সবাইকে নিজ বাসায় নামাজ আদায় করার নির্দেশ কঠোর ভাবে পালন করছেন মুশল্লিরা।

[৩] গত সোমবার ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ছাড়া সবাইকে নিজ বাসায় নামাজ আদায় করার নির্দেশ জারি করে। এ নির্দেশ পাবার তা মসজিদে মসজিদে মাইকিং করে মুশল্লিদের বাসায় নামাজ আদায় করার অনুরোধ জানানো হয়। এই মাইকিং করার পর গত সোমবার আসরের নামাজ থেকে তা পালন করছেন মুশল্লিরা।

[৪] আজ পুরনো ঢাকা, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, মগবাজার, দিলুরোড, ইস্কাটন, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার মসজিদের বাসায় নামাজ আদায়ের ঘোষণাটি আজানের আগে মাইকে প্রচার করতে শোনা যায়।
মোহাম্মদপুর মিনার মসজিদে গিয়ে দেখা যায় কঠোরভাবে এ নির্দেশ মানা হচ্ছে। এ মসজিদের ইমাম জালালী হুজুর বলেন, আমরা ধর্ম মন্ত্রণালয়ের সির্দেশ মেনে চলছি।

[৫] প্রসঙ্গত, ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস রোধকল্পে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন। আর অন্য মুসল্লিদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। এ ছাড়াও জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবে না।

  • সর্বশেষ