শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত

ইসমাঈল হুসাইন ইমু : [২] মঙ্গলবার রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। এসময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকসহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৩] এর আগে নৌবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় গরীব, দু:স্থ ও আসহায় ৫শ’ পরিবারের মাঝে চাল-৭ কেজি, ডাল-২.৫ কেজি, তৈল-২.৫ কেজি, চিনি-১ কেজি, আলু- ৫ কেজি, লবন-১ কেজি, সাবান- ৬টি ও মাস্ক-৪টিসহ ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করে।

[৪] এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরি করতে নানা পরামর্শ প্রদান করছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জনগণের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়