শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়জন শনাক্ত আর কয়জন মারা গেলো এটা জানানো ছাড়া কি স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ে নতুন কিছু আছে?

শেখ আদনান ফাহাদ : কয়জন শনাক্ত আর কয়জন মারা গেলো এটা জানানো ছাড়া কি স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ে নতুন কিছু আছে? এই মৃত্যুর খবর জানাতে মন্ত্রী লাগবে কেন? এটা তো প্রেস রিলিজ দিয়েই জানিয়ে দেওয়া যায়। সাংবাদিকরা যখন খুব জরুরি প্রশ্ন করেন তখন তিনি কথা বন্ধ করে দিয়ে চলে যান। কেন? কেন তার কাছে উত্তর থাকবে না। আজ নতুন করে ২৯ জন শনাক্ত। এক পরিবারের ৬ জন। মারা গেছেন প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তাও। জানি না কী আছে কপালে।
পুরো দেশ কেন লকডাউন করে দিচ্ছেন না? কেন এখনো কারফিউ দেওয়া হচ্ছে না? এ দেশের মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। গার্মেন্টস খোলা থাকছে। খালি আদেশ দিলেই তো হবে না। যেকোনো মূল্যে আদেশ বাস্তবায়ন করতে হবে। আর্মি দিয়ে পিটিয়ে ছাল তুলে দিতে হবে যে কথা শুনবে না। যারা মানুষকে ঘর থেকে বাইরে আসতে বলবে তাদের ডিম থেরাপি দিতে হবে। সে যেই হোক। প্রিয় রাষ্ট্র, প্লিজ শক্ত হও। অনেক শক্ত। প্লিজ। কারফিউ দাও রাষ্ট্র। কারফিউ ছাড়া মনে হয় না মহামারী ঠেকানো যাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়