শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রের মৃত্যু

হাবিবুর রহমান, নেত্রকনা প্রতিনিধি : [২] জেলার পূর্বধলায় সোমবার সকালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম (১৮) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।

[৩] নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম স্থানীয় একটি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল। সে ওই প্রতিষ্ঠান থেকে পরপর দুইবার এসএসসি পরিক্ষা দিলেও ফেল করায় সম্প্রতি কিছুটা মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়ে।

[৪] গত রবিবার দিবাগত রাতে সে তার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গিয়ে সবার অজান্তে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

[৫] পরদিন সোমবার ভোর রাতে তার বাবা ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

[৬] পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবীর হোসেন জানান, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়