শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় করোনা সন্দেহে রোগীর নমুনা ঢাকায় প্রেরণ , বাড়ী লকডাউন

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] জেলার বাগিচাগাঁও এলাকায় করোনা সংক্রমণ সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বাড়িটি লকডাউন করা হয়েছে। গতকাল রোবাবার তার ছোট ভাইয়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

[৩] কুমিল্লা সিটি কর্পোরেশনের ম্যাডিকেল টেকনলজিস্ট জহিরুল ইসলাম বলেন, আমরা গতকাল নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার ফাতেমা ম্যানশনের তৃতীয় তলার একজন থেকে নমুনা সংগ্রহ করেছি। তার বয়স ২১। নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় আছি।

[৪] অসুস্থ ব্যক্তির বড় ভাই রবিন বলেন, আমার ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর । কাশির কারনে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যাথা ছিলো। আমি তাকে নেবুলাইজড করতাম। মোবাইলে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায় কিছুটা সুস্থ আছে ।

[৫] কুমিল্লা সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান,গতকাল রোববার বাগিচাগাঁও এলাকা থেকে এক ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না।

[৬] কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, যার নমুনা সংগ্রহ করা হয়েছে তার অবস্থান সিটি কর্পোরেশন এলাকায়। উপজেলা প্রশাসন বিষয়টির সাথে সংশ্লিষ্ট না। তবুও আমরা খোঁজ খবর নিচ্ছি।

[৭] বিষয়টি নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি বলেন, আমরা বাড়তি পদক্ষেপ হিসেবে বাড়ীটি সামাজিকভাবে বিচ্ছিন্ন করেছি। অন্যান্যদেরও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছি। নমুনার রিপোর্ট কি আসে সে অপেক্ষায় আছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ