শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকের ৪টি ঘাঁটি ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : [২] যুক্তরাষ্ট্র ইরাকে আল-তাকাদ্দুম বিমান ঘাঁটি ইরাকের সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দিয়েছে গত শনিবার। এ ঘাঁটিটি ইরাকের রামাদি ও ফাল্লুজাহর মধ্যবর্তী স্থানে অবস্থিতি। গত কয়েক সপ্তাহে অন্তত ৪টি ঘাঁটি ফিরিয়ে দিয়েছে মার্কিনীরা। মিডিল ইস্ট মনিটর

[৩] ইরাকিরা মনে করছে এসব ঘাঁটি ফিরিয়ে দেয়ার বিষয়টি আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিজয়ের ফলেই সম্ভব হয়েছে।

[৪] তবে মার্কিনীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার সঙ্গে এসব ঘাঁটি ফিরিয়ে দেয়ার কোনো সম্পর্ক নেই।

[৫] কিন্তু যেসব এলাকা থেকে মার্কিন ঘাঁটিগুলো ইরাকিদের বুঝিয়ে দেয়া হচ্ছে সেসব এলাকা ইরান সমর্থিত ইরাক মিলিশিয়া প্রভাবিত।

[৬] করোনাভাইরাসের কারণেও অনেক মার্কিন সেনাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়