শিরোনাম
◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেক্সিকোতে সন্দেহভাজন মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১৯

সিরাজুল ইসলাম: [২] ১৮টি অস্ত্র, দুইটি গাড়ি ও দুইটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

[৩] দেশটির উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যের মাদেরা এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজ্য সরকার শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স

[৪] দেশটিতে এ বছরের সব চেয়ে ভয়াবহ সংর্ঘ এটা। চিহুয়াহুয়ার অ্যাটর্নি জেনারেল সিজার পিনিচে বলেন, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের এ রুটে দুইটি গ্রুপে এ সংঘর্ষ হয়।

[৫] মাদেরা পৌরসভার ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী ১৮টি মরদেহ উদ্ধার করে। আহত একজনকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানায়, সিনালোয়া গ্রুপের সদস্যরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জুয়ারেস গ্রুপের সদস্যরা গুপ্ত হামলার শিকার হয়।

[৬] সিনালোয়ার ২০ এবং জুয়ারেসের ২০ সদস্য ছিলো। পরে সে মারা যায়।

[৭] মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যানদ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেই এ সংঘর্ষ হলো। এ ভাইরাসের কারণে মার্চে সংঘর্ষ কমে গিয়েছিলো। দুর্ভাগ্য বশত এ থেকে তারা সরে আসতে পারলো না।

[৮] নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। গার্ডিয়ান

[৯] গত নভেম্বরে মরমন সম্প্রদায়ের যুক্তরাষ্ট্র-মেক্সিকোর ৯ দ্বৈত নাগরিককে গুলি ও গলা কেটে হত্যা করে মাদক চোরাকারবারীরা। নিহতদের মধ্যে ৬টি শিশু ছিলো। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তারা হত্যাকাণ্ডের শিকার হয়। মেক্সিকো নিউজ

  • সর্বশেষ