শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন বিজ্ঞানী অ্যান্ড্রু নয়মার মনে করেন, বিশ্ব করোনা ঝুঁকিমুক্ত হতে নুন্যতম আরও ১০ মাস লাগবে

দেবদুলাল মুন্না: [২] দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ প্রফেসর অ্যান্ড্রু নয়মার আরও বলেন, মানুষ এক পর্যায়ে টেফলনের মত হয়ে যাবে। অর্থাৎ তারা আর এই রোগে আক্রান্ত হবে না এবং রোগের বিস্তারেও তাদের কোনো ভূমিকা থাকবে না। যদিও এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠার মাধ্যমে শরীরে আদৌ কোনো প্রতিরোধ ক্ষমতা জন্মায় কিনা তা আমরা এখনো জানি না। তবে মানুষ যদি টেফলনের মতো অবস্থায় পৌছাতে পারে তাহলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।তবে এ পর্যায়ে পৌঁছানোর আগে আর প্রাণহানি হবে।

[৩] তিনি বলেন, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আশা ব্যক্ত করেছেন যে ইস্টারের আগে দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। তবে নিরাপদে থাকার জন্য এখনও বেশ লম্বা সময় ঘরে থাকতে হবে।

[৪] তার মতে, সামাজিক দূরত্ব বজায় রাখা শিথিল হয়ে গেলে আগামী কয়েক মাসের মধ্যে সংক্রমণ বিশাল, সংক্ষিপ্ত এবং তীব্র আকারে আঘাত হানবে। যার ফলে হেলথ কেয়ার সিস্টেম দিশেহারা হয়ে যাবে এবং প্রচুর মানুষের মৃত্যু হবে। অনুমান করা হচ্ছে, এই বিপর্যয়ের পরে অনেক আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠবে এবং বিপুল সংখ্যক জনসংখ্যাকে ইমিউনিটি বা প্রতিরোধের কাছাকাছি নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়