শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন থানা পুলিশ

এইচএম দিদার, দাউদকান্দি প্রতিনিধি : [২] জেলার মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. রফিকুল ইসলাম কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণরোধে সজাগ সচেতনতার সাথে যথাযথ পদক্ষেপ হাতে নিয়েছেন।বিশেষ করে সম্প্রতি যারা প্রবাস জীবন কাটিয়ে দেশে অবস্থান করছে ও তাদের সংস্পর্শে যারা যারা সামাজি দূরত্ব বজায় না রেখে চলাফেরা করেছেন।

[৩] তাদেরকে -হোম কোয়ারান্টিনের বিষয়টি তদারকি করতে মডেল থানা পুলিশ কয়েকটি টিমের মাধ্যমে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে হোম-কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বিষয়ে যথাযথ খোঁজ-খবর নিচ্ছেন। আজ শনিবার এ এস আই আমির হোসেন হোম-কোয়ারেইন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর নিতে উপজেলার সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি- গোলাপের চর ও বাহেরচর গিয়ে তদারকি করেন।

[৪] তিনি আরও জানান," সদর উত্তর ইউনিয়নে হোম-কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের অনেকের ১৪ দিনের মেয়াদ শেষ, আর সামান্য কয়েকজন রয়েছে যাদের ২ /৩ দিনের মধ্য শেষ হবে।"

[৫] উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিবেদককে বলেন দাউদকান্দিতে ১১৯৯ জন প্রবাস ফেরত আছে,তাদের মধ্য অনেকের হোম-কোয়ারান্টাইনে থাকা ১৪ দিনের সময় পার করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ