শিরোনাম
◈ ওয়াশিংটনে হুমকি, ঢাকায় মব: কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ১৫ দিনে সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথায় নিয়ে ৫৮ জনের মৃত্যু

মাজহারুল ইসলাম : [২] এর মধ্যে গত মঙ্গলবার দুপুর থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত ১৪ জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল ভয়েজ অব আমেরিকা প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৩] ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, করোনাভাইরাসের মুল লক্ষণ সর্দি, কাশি জ্বর ও গলাব্যাথা নিয়ে অনেকের মৃত্যু হলেও সরকারি রোগ নির্ণয় সংস্থা (আইইডিসিআর) এর স্বীকৃতি দেয়নি। এ সংস্থাটি এখন পর্যন্ত মাত্র ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

[৪] অথচ দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথায় ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। ওইসব মৃতব্যক্তিদের বাড়ি লকডাউন করা হলেও বলা হচ্ছে তাদের মধ্যে কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়