শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

মহসীন কবির : [২] রাঙামাটির কাপ্তাই উপজেলায় উসুইপরু মারমা (৩০) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। উসুইপরু মারমা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে। বাংলানিউজ

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপরুর বাড়িতে প্রবেশ করে তাকে বাড়ির বাইরে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।চন্দ্রঘোনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আশরাফ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ