শিরোনাম
◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শত্রু-মিত্র শনাক্তকরণ ডিভাইস আনলো তুরস্ক, সংযোজন হবে যুদ্ধবিমানে

ইসমাঈল আযহার : [২] তুরস্ক ব্যাপক হারে আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো (আইএফএফ) ডিভাইসের উৎপাদন শুরু করেছে। এই সংযোজন করা হবে ডিভাইস তুর্কি বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানে। যা শত্রু বা মিত্র বিমান শনাক্ত করবে। ডেইলি সাবাহ, ইয়েনি শাফাক, আনাদোলু এজেন্সি

[৩] আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো নামের বিশেষ এই ডিভাইসটি উৎপাদন করছে তুরস্কভিত্তিক সামরিক যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানি এএসইএলএসএএন। উৎপাদনে যাওয়ার আগে কোম্পানিটির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিও করেছে তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রি।

[৪] আইএফএফ এমন এক বিশেষ ডিভাইস, যা রাডারের মতো নির্দিষ্ট এলাকায় থাকা বিমান, সামরিক যান কিংবা সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এর পর প্রাপ্ত তথ্য থেকে শনাক্ত করা যাবে যে, সংশ্লিষ্টরা শত্রু না মিত্র।

[৫] খবরে জানানো হয়, আইএফএফ ডিভাইস খুব দ্রুততার সঙ্গে পর্যবেক্ষণ করা যান বা বাহিনী সম্পর্কে তথ্য পাঠাতে সক্ষক। তুর্কি বিমানবাহিনীর ইনভেন্টরিতে থাকা এফ-১৬ যুদ্ধবিমানে ইতোমধ্যে আইএফএফ ডিভাইসটি বসানো হয়েছে। সেইসঙ্গে এটি নিয়ে বিমানের প্রথম উড্ডয়নও সফল হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়