শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ইটের গুড়া ও গোখাদ্য দিয়ে তৈরি হয়, গুড়া হলুদ

বগুড়া প্রতিনিধি: [২] সারা দেশে করোনা ভাইরাস নিয়ে যখন সবাই ব্যস্ত এই সুযোগে। বগুড়া জেলার শিবগঞ্জ উজেলার সদর ইউনিয়নের শহরতলীতে এক অসাধু ব্যবসায়ী ভেজাল খাদ্য তৈরীতে ব্যস্ত।

[৩] জানা যায়, শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শহরতলীতে একটি কারখানায় ভেজাল হলুদের গুড়া তৈরি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেরা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবির ও থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে।

[৪] গো খাদ্যও ইটের গুড়া, দিয়ে ভেজাল হলুদের গুড়া তৈরি করছে। তাৎক্ষনিক আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে সাজা দেন।

[৫] সাজা প্রাপ্তরা হলেন মোঃ পুটু মিয়া (৩৮), পিতা মোঃ মোসলেম আকন্দ, গ্রাম বেড়াবালা আকন্দ পাড়া, মোঃ মামুনুর রিশিদ (২০) পিতা রেজাউল করিম, গ্রাম গনেশপুর, উপজেলা শিবগঞ্জ, জেলা বগুড়া। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, এবং ভেজাল হলুদ তৈরীর কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।

[৬] শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির এ প্রতিবেদক-কে বলেন ভেজাল খাদ্য তৈরীর অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২ জনকে ৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, এবং ভেজাল হলুদ তৈরির কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়