শিরোনাম
◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা ◈ ‘খামেনির দাফনের জন্য ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি’: ট্রাম্প ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ভণ্ডামি বললেন সোহেল তাজ ◈ নতুন পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই ◈ খামেনির জানাজায় অংশ না নিতে ১৩ দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র: তাসনিম ◈ প্রধানমন্ত্রীকে কাছে জুলাই শহীদের স্বজন ও আহত জুলাই যোদ্ধারা তুলে ধরেন তাদের কথা, ভারি হয়ে উঠে পরিবেশ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কারে সময় লাগতে পারে ১৮ মাস, এ সময় হতে পারে মহাবিপর্যয়ের কারণ

আসিফুজ্জামান পৃথিল : [২] অন্যান্য ভাক্সিন আবিষ্কারের তুলনামূলক বিচার করলে ১৮ মাস মনে হতে পারে অত্যন্ত কম সময়। কিন্তু বাস্তবতা হচ্ছে চুরো বিশ্বের চিকিৎসা খাতই এই টিকা আবিষ্কারে নিজেদের সর্বস্ব বিনোয়োগ করেছেন। সিএনএন

[৩] গত মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ৩-৪ মাসেই এই রোগের ভ্যাক্সিন প্রস্তুত হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিজ্ঞানী অ্যান্তোনিয় ফুচি অবশ্য তখনই জানান দেড় বছরের আগে এই ভ্যাক্সিন তৈরি করে ফেলা অত্যন্ত অবাস্তব একটি বিষয়।

[৪] এরপর থেকেই প্রতিষ্ঠিত সত্য হলো ১২ থেকে ১৮ মাসের আগে আমরা কোনও টিকা পাচ্ছি না।

[৫] এ বিষয়ের অন্যতম বিশেষজ্ঞ পিটার হোটেজ সিএনএনকে বলেন, ‘টনি ফুচি বলেছেন, ভ্যাক্সিন তৈরিতে ১২ থেকে ১৮ মাস লাগবে। এই বক্তব্যকে আমি ইতিবাচক হিসেবেই দেখি। তবে সময় আরও বেশি লাগলে আমি অবাক হবো না।’

[৬] রোটাভাইরাস ভ্যাক্সিনের উদ্ভাবক পল অফিট বলেন, ‘আমি জানি ফুচির পক্ষে অনেক কিছু সম্ভব। হয়তো ১৮ মাসে টিকা তৈরিও সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়