শিরোনাম
◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্থিক ক্ষতি এড়াতে কোহলিদের বেতন কাটতে পারে ভারতীয় বোর্ড

আক্তারুজ্জামান : [২] দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পুরো বিশ্ব একই সঙ্গে উদ্বিগ্ন। করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররাও করোনার গ্রাস থেকে বাঁচতে গৃহবন্দী রয়েছেন। করোনায় আরও কতদিন ক্রিকেট বন্ধ থাকবে, সেই ছবিটাও পরিষ্কার নয়। এই অবস্থায় ভারতীয় ক্রিকেটার বেতন কাটছাঁট হতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

[৩] নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে ভারতীয় দল শেষ মাঠে নেমেছিল। এরপর ঘরে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালা ওডিআই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। সিরিজের বাকি দুটি ম্যাচ করোনার কারণে ফাঁকা স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেয়া হলেও স্থগিত ঘোষণা করা হয়। খেলাধুলা না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

[৪] মিলিয়ন ডলারের টুর্নামেন্টট আইপিএল স্থগিত রয়েছে। যেকারণে ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। করোনা মোকাবিলার পর বছর শেষে আইপিএল হলেও বিদেশি ক্রিকেটারদের পাওয়ায় সম্ভাবনা কম, সেই সঙ্গে সীমিত দিনের আইপিএল হতে পারে। সেক্ষত্রে এমন জৌলুসহীন আইপিএলের জন্য বোর্ডের কোষাগার বড় ধাক্কা খেতে চলেছে।

[৫] আন্তর্জাতিক ক্রীড়াসূচিতে ধাক্কা করোনায় বিশ্বজুড়ে যা অবস্থা তাতে আগামী দিনে মেগা ইভেন্টগুলির ক্রীড়াসূচি পিছিয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেটারদের বেতন কাটছাঁটের সম্ভাবনা ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক মালহোত্রা জানিয়েছেন, ‘করোনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে। বিসিসিআই একটি সংস্থা, তাদের এই মুহূর্তে যে ক্ষতি হয়েছে তা ভরপাই করার চেষ্টা করবে। ইউরোপে এখন ফুটবলারদের বেতন কাটা হচ্ছে। ভারতীয় ক্রিকেটেও সম্ভবত একই ছবি দেখা যেতে চলেছে।

  • সর্বশেষ