শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে আসলো করোনার ‘ওষুধ’, শরীরে ঢুকেই গিলে ফেলবে ভাইরাস

ডেস্ক রিপোর্ট: [২]  সারা বিশ্বে করোনার তাণ্ডব দিন দিন আরো ভয়াবহ হচ্ছে। সোমবার রাত পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৩৫ হাজার ৩৪৯ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৯৯ জন। শুধুমাত্র ইতালিতেই মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন। এছাড়া স্পেনে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৪০ জনের।সময় টিভি. দেশবিদেশ

[৩] সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৪৫ হাজার ৬৮৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৬০৬ জন।

[৪] এমন পরিস্থিতিতে চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইটে নতুন করে আশার আলো পেয়েছে গোটা বিশ্ব। এতে বলা হয়েছে, করোনার মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত। চীনা গবেষকদের দাবি, এই ওষুধ প্রয়োগ করে ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে।

[৫] ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস শুষে নেয় এবং এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।

[৬] বৈজ্ঞানিকরা একে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটা জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে। আর এতেই আসে সাফল্য।

  • সর্বশেষ