শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নন্দিনী, আমার খুব ভয় করে, বড় ভয় করে/কোনো একদিন বুঝি সর্দি-জ্বর হবে, দরজা দালান ভাঙা জ্বর’

ফরিদ আহমেদ : সর্দি-জ্বর এখন বাংলাদেশে খুব আলোচিত বিষয়। পত্রিকার পাতা খুললেই প্রতিদিন দেখা যায় কেউ না কেউ সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। করোনা উপসর্গের মতো এই উপসর্গও নতুন। আগে তারা খুব নিরীহ ধরনের ছিলো। মানুষের এই রোগ নিয়মিত হতো। হলে নাক দিয়ে বিশ্রী করে সর্দি গড়াতো। তা থেকে রক্ষা পেতে লোকে আদা-লেবুর চা খেতো। এর চেয়ে বেশি কিছু লাগতো না। কোনোদিন যেন তারা কোনো এক ফাঁকে চীনের উহান অঞ্চলে চলে গিয়েছিলো। সেখান থেকে কুংফু আর ক্যারাতে শিখে বঙ্গ দেশে ফিরে এসেই ভয়ংকর হয়ে উঠেছে। এখন যাকে ধরে, তাকে ভালো করেই ধরে। বংশ নির্বংশ করে ছাড়ে। এই ভয়ংকর সর্দি-জ্বর নিয়ে পুর্নেন্দু পত্রী এককালে একটা ভয় ভয় প্রেমের কবিতা লিখে রেখে গিয়েছিলেন। সেটারই অংশ বিশেষ তুলে দিলাম এখানে। নন্দিনী! আমার খুব ভয় করে, বড় ভয় করে/কোনো একদিন বুঝি সর্দি-জ্বর হবে, দরজা দালান ভাঙা জ্বর/তুষার পাতের মতো আগুনের ঢল নেমে এসে/নিঃশব্দে দখল করে নেবে এই শরীরের শহর বন্দর/বালিশের ওয়ারের ঘেরাটোপ ছিঁড়ে ফেলা তুলো/এখন হয়েছে মেঘ, উড়ো হাঁস, সাদা কবুতর/ সেইভাবে সর্দি-জ্বর এসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে অন্য কোনো ভূম-লে/নন্দিনী! আমার খুব ভয় করে, বড় ভয় করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়