শিরোনাম
◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফজলুল হক:[২] কালিয়াকৈর পৌরসভায় পৌর আ’লীগের ওয়ার্ড সভাপতির নিজস্ব অর্থায়নে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ.ক.ম.মোজাম্মেল হক এম.পি। মঙ্গলবার সকালে ৭নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে পাঁচটি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমকে অব্যাহত রাখার আহ্বান জানান।

[৩] মঙ্গলবার পৌরসভার বিশ্বাসপাড়া, চান্দরা হরিণহাটি, দিঘীরপাড়, মণ্ডলপাড়া এবং ছাত্তার টেক্সটাইল এলাকার বাড়িবাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

[৪]করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটির ফাঁদে পড়ে দিন এনে দিন খাওয়া দিনমজুর শ্রেণী খাদ্য সংকটে পড়ে যখন দিশেহারা ঠিক সেই সময় পৗর আ’লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব দেওয়ান খলিলুর রহমানের নিজস্ব অর্থায়নে দুইশত পঞ্চাশটি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে পাঁচটি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। চাল, ডাল, আলু, লবন, সয়াবিন তেল, পিয়াজ এবং সাবান প্যাকেটজাত করে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। মানুষ জমায়েত হয়ে সামাজিক দুরত্ব ভেঙ্গে করোনা প্রতিরোধ কার্যক্রম যেন ব্যহত না হয় সে লক্ষ্যে পূর্বেই তালিকা তৈরী করে প্রতিটি মহল্লায় দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আ’লীগ নেতা আইয়ুব মণ্ডল, মীর রবিউল করিম, গাজীপুর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি হাতেম সিদ্দিকী, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়