শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বরূপকাঠীতে সরকারি সহায়তার ১০ মেট্রিকটন চালের হিসেবে গড়মিল!

বিপ্লব বিশ্বাস : [২] মরনঘাতী করোনা থেকে বাঁচতে পুরোদেশ লকডাউন। সে অনুযায়ী গত ২৬ মার্চ থেকে পিরোজপুর স্বরূপকাঠীকেও লকডাউন ঘোষণা করা হয়েছে। যে কারণে কর্মহীন হয়ে পড়েছে,এ উপজেলা প্রায় দেড় লক্ষ মানুষ। সব থেকে অসহায় ও অর্ধাহারে অনাহের দিন কাটাচ্ছেন এখানকার দৈনিক আয়ের লোকজন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেন না মানুষজন তাই দৈনিক আয়ের লোকজনের আয় না থাকায় পড়েছেন বিপাকে।

[৩] যদিও লকডাউনের ৫ দিন পর্যন্ত সরকার স্বরূপকাঠীর ২৫০০ পরিবারের জন্য ২৫ মেট্রিকটন খাদ্য ও ৭৬ হাজার টাকা নগদ সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে কিন্তু এসব বরাদ্দ নেছারাবাদ উপজেলায় আসার পরেই ১০ মেট্রিকটন চালের হিসাব মেলানো যাচ্ছে না।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ বাবুর দাবি সরকারিভাবে ৭৬ হাজার টাকা এবং ১৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়ে যা প্রতিটি ইউনিয়নে ৪০ জন দৈনিক আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে বন্টন করে দায়া হবে সাথে ৫ কেজি করে আলু ও ২ কেজি ডাল এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর বিশেষ ববরাদ্দে ১০ মেট্রিকটন চাল দলীয় ভাবে বিতরণ করা হবে।

[৫] এদিকে জেলা প্রশাসক পিরোজপুর তার ফেসবুক পোষ্টের মাধ্যমে এসহায়তার তালিকা প্রকাশ করেছেন। সে তালিকা থেকে জানাগেছে, দুই ধাপে ২৫শত পরিবারকে ২৫ মেট্রিকটন খাদ্য ও ৭৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে কিন্তু জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকে দেয়া তালিকা সম্পূর্ণ সরকারি সহায়তার তালিকা এবং নতুন করে ওখানে আরও ১০ মেট্রিকটন চাল বরাদ্দ হয়েছে।

[৬] এদিকে ইন্দ্রেরহাট খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সরকারি ভাবে ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১৫ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে যা অনেক ইউপিতে ছাড় করাও হয়েছে।

[৭] মন্ত্রী মহোদয়ের ১০ মেট্রিকটন চাল বরাদ্দ ছিল যা ছাড় করা হয়েছে। এদিকে এখনও সরকারি কোন সহায়তা পায়নি খেটে খাওয়া দৈনিক আয়ের মানুষজন। অনেকেই নামছেন মাছ ধরতে আবার ইজিবাইক নিয়ে রাস্তায় নেমেছেন অনেকেই। পেটের টানে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন অনেক মানুষ। সোহাগদলের আশ্রাব আলীর আকুতি, সরকারি সহায়তায় ভোটার তৈরি নাকরে প্রকৃত অসহায়দের মাঝে বন্টন করা হবে এসব সহায়তা আর বৃত্তবানরা এই মহামারিতে এগিয়ে আসবে গরীব অসহায় মানুষের সাহায্যে।

  • সর্বশেষ