শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনা সহায়তায় ৮০ লাখ রুপি অনুদান দিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : [২] সৌরভ, শচীন, ধোনি ও কোহলিসহ অনেকেই নিজ দেশের দুর্যোগে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের মারকুটে ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। ৮০ লাখ রুপি তিনি চারটি ভিন্ন ফান্ডে ভাগ করে দিয়েছেন তিনি।

[৩] ভারতের প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্টেন্স এন্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড (পিএম কেয়ারস ফান্ড) এ ৪৫ লাখ, মহারাষ্ট্রের চীফ মিনিস্টারস রিলিফ ফান্ডে ২৫ লাখ, জোমাটো ফিডিং ইন্ডিয়াতে ৫ লাখ ও ওয়েলফেয়ার অব স্ট্রে ডগসে ৫ লাখ ভারতীয় রুপি অনুদান হিসাবে দিয়েছেন তিনি।

[৪] নিজের টুইটার অ্যাকাউন্টে এই অনুদান দেয়ার কথা নিশ্চিত করে রোহিত লেখেন, আমাদের দেশকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং এর ভার আমাদের ওপরেই। আমি ক্ষুদ্র কিছু সাহায্য করেছি।

[৫] গতকাল ভারতীয় অধিনায়ক কোহলি ও তার সহধর্মিনী আনুশকা শর্মা দুই ভিন্ন ফান্ডে অনুদান দেবার কথা জানান। যদিও ঠিক কত অনুদান দিয়েছেন তা নিশ্চিত করেননি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়