শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে এক স্কুল শিক্ষক যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টা

মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি : [২] জেলার সদর উপজেলায় ওবায়দুল্ল্যা মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক নুরুল ইসলাম সুমন (৩০) নিজ স্ত্রীকে যৌতুকের জন্য আপন ভাই ও মা মিলে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টার চালায়।

[৩] সোমবার রাত ১০ টার পর তার স্বামী নুরুল ইসলাম দেবর মাইদুল ইসলাম ও স্বাশুরি সহ প্রথমে বেদড়ক মার ধর করে পরে গলায় ওড়না পেছিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা সরে যায়।

[৪] মেয়ের পরিবার জানায় , একই ইউনিয়নের নং ওয়ার্ডের কালা হাজি বাড়ির সৈয়দ আহমেদের ছেলে নুরুল ইসলাম সুমনের সাথে ২০১৭ সালে ভিকটিম জান্নাতুল নাঈমের বিবাহ হয়। বর্তমানে সে দু সন্তানের জননী। প্রথম বছর ভালো কাটলে ও পরে সে বিভিন্ন ভাবে তাকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নির্যাতন ও করতো। পরে আমরা মেয়ে ও তার সন্তানের কথা চিন্তা করে ৫০ হাজার টাকা দি তাকে । এতে কিছু দিন ভালো থাকলেও গত কয়েক মাস আগে সে ঘর করারা নামে আবার টাকা দাবি করে। আমরা তখন ঘর করার জন্য গাছ দিলেও এতে সে সন্তুষ্ট না হয়ে সোমবার রাতে বেশি ভাত কেন রান্না করলো এ নিয়ে তার স্বামী, দেবর ও শ্বশুরি মিলে এলোপাতাড়ি পিটিয়ে পরে ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে।

[৫] তারা আরো জানান, আমরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় রাতে স্থানীয় মেম্বার ও সদর থানার তদন্ত অফিসারকে অবিহিত করে তাকে হাসপাতালে ভর্তি করি।

[৬] এ বিষয়ে সদর থানার কর্মকর্তা নবীর হোসেন জানান, অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়