শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে ১৯ দফা বিমান হামলা চালালো সৌদি জোট

ইসমাঈল আযহার: [২] ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ১৯ দফা বিমান হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক জোট। আল জাজিরা, মিডিল ইস্ট আই,  বাংলা ট্রিবিউন

[৩] এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।সৌদি আরব ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানানোর পর ইয়েমেনে এই হামলার ঘটনা ঘটলো ।গত কয়েক মাসের মধ্যে ইয়েমেনের রাজধানীতে এটাই প্রথম বিমান হামলা।আল মসিরাহ টেলিভিশন

[৪] সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দুই দিনের মাথায় সানায় বিমান হামলা চালানো হয় গত শনিবার (২৮ মার্চ) দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কথা জানায় সৌদি আরব। সৌদি রাজধানী রিয়াদ ও ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর জিজান লক্ষ্য করে ওই হামলা চালানোর কথা স্বীকার করে হুথি বিদ্রোহীরা।

[৫] ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের হস্তক্ষেপের পঞ্চম বর্ষপূর্তির দিনে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর সোমবার ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ২৫টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানান সেখানে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদক।

  • সর্বশেষ