শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের তৈরি কিছু মেডিকেল সামগ্রী প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি দেশ

মাজহারুল ইসলাম : [২] স্পেন, তুরস্ক ও নেদারল্যান্ডসে কর্তৃপক্ষ বলছে, চীনের বিভিন্ন কোম্পানি থেকে আমদানি করা লাখ লাখ টেস্টিং কিট ও মেডিকেল মাস্ক মানসম্মত নয় অথবা ত্রুটিপূর্ণ। ইউরোপে ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে শুধু ইতালিতেই মারা গেছে ১০ হাজারেরও বেশি মানুষ। আর স্পেনে মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারের মতো। বিবিসিবাংলা

[৩] নেদারল্যান্ড বলছে, চীনা কোম্পানি থেকে আনা টেস্টিং কিট ঠিক মতো কাজ করে না। নেদারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, বাজার থেকে ৬ লাখ ফেস মাস্ক প্রত্যাহার করে নেয় হচ্ছে। কারণ চীনে তৈরী করা এসব মাস্ক নেদারল্যান্ডে পাঠানো হয়েছিলো ২১শে মার্চ। যা ইতোমধ্যে হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সসহ মতো ফ্রন্ট-লাইন কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছিলো।

[৪] স্পেনের সরকার বলছে, চীনের একটি কোম্পানি থেকে আনা টেস্টিং কিট নিয়ে তারাও একই সমস্যায় পড়েছে। এ ভাইরাসটি মোকাবেলায় চীন থেকে লাখ লাখ টেস্টিং কিট আমদানি করা হয়েছিলো। কিন্তু স্থানীয় কর্মকর্তারা কয়েক দিন পরেই দেখতে পান, এসব কিট দিয়ে করোনাভাইরাস নিখুঁতভাবে নির্ণয় করা যাচ্ছে না।

[৫] তুরস্কও ঘোষণা করেছে, চীনের বিভিন্ন কোম্পানি থেকে কেনা টেস্টিং কিটগুলো ঠিক মতো কাজ করে না।

[৬] গত বছরের ডিসেম্বর মাস থেকে এ ভাইরাসটি সংক্রমণ শুরু হয় চীনের উহান শহর থেকে। এর পরেই ওই শহরে লোকজনের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তারপরেও এ ভাইরাসটি প্রথমে চীনের অন্যান্য শহর, এরপর বিশ্বের একের পর এক দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। সারাবিশ্বে চীন তার প্রভাব বাড়াতে করোনাভাইরাস মহামারিকে ব্যবহার করতে পারে সমালোচকদের এ ধরনের হুঁশিয়ারির মধ্যেই ত্রæটিপূর্ণ এসব যন্ত্রপাতির ব্যাপারে এবার অভিযোগ উঠলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়