শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি: [২] নগরীর চাঁদমারী এলাকায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ দুইজন আহত করেছে। হামলার পরেও জীবনের ঝুঁকি নিয়ে ডিবি পুলিশের সদস্যরা ২০১ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা, হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

[৩] আটককৃতরা হলো-ঝালকাঠির রাজাপুর উপজেলার দুর্গাপূর এলাকার মিজানুর রহমান হাওলাদের পুত্র আব্দুল্লাহ আল মামুন ওরফে লিটন (২৪) ও নগরীর চাঁদমারী মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলাম হাওলাদেরর পুত্র মাসুম বিল্লাহ (৪২)।

[৪] রবিবার রাতে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে, ডিবির এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর চাঁদমারী মাদ্রাসা রোডস্থ পুলিশ অফিসার্স মেসের পূর্ব পাশের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ২০১ পিস ইয়াবাসহ লিটন ও বিল্লাহকে আটক করা হয়।

[৫] এ সময় আটককৃতরা কর্তব্যকর্মে বাঁধা দিয়ে ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় ডিবির এএসআই মোয়াজ্জেম হোসেন ও কনস্টবল মনিরুজ্জামান আহত হন। ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়