শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায়: লকডাউনে সুস্থ থাকার ৬ উপায়

জেরিন আহমেদ: [২] সারাবিশ্বে এখন তান্ডব চলছে মহামরি করোনাভাইরাসের। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা তার সাথে মৃতের সংখ্যাও। এরই মধ্যে দেশে দেশে লকডাউন চলছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে। সবাইকে বলা হচ্ছে বাসায় থাকতে৷ আর এই অবস্থায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় কী?

[৩] পাঠকদের জন্য লকডাউনে সুস্থ থাকার ছয় উপায় জানানো হলো:-

১. নিয়ম ঠিক রাখুন :বাসায় বসে অফিস করুন কিংবা ছুটি কাটান। সেটা আগের স্বাভাবিক নিয়মেই করুন। সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, গোসল করা, খাওয়া খুবই গুরুত্বপূর্ণ৷

২. আমিষ জাতীয় খাবার খান : এই সময়ে বাসায় বসে আমিষ জাতীয় খাবার খান। শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে এজাতীয় খাবার খেতে হবে। এই খাবারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, এমন খাবার বেশি করে খান।

৩. ব্যায়াম করুন : বাসার বাইরে বের না হওয়ার কারণে স্বাভাবিক হাঁটাচলাও বন্ধ রয়েছে। এসময়ে বাসাতেই ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিন। প্রয়োজনে ইউটিউবের সাহায্য নিয়ে নতুন কিছু যোগাসনও শিখে নিতে পারেন৷ এতে শরীর থাকবে চাঙ্গা, মন থাকবে ফুরফুরে।

৪. ঘুমের গুরুত্ব দিন : বাসার বাইরে যেতে হচ্ছে না বলেই ইচ্ছে মতো রাত জাগা বা দেরি করে ওঠা আপনাকে বিধ্বস্ত করে দিতে পারে। তাই সঠিক সময়ে ঘুমাতে যান আবার সঠিক সময়ে ঘুম থেকে উঠুন। ঘুম না ধরলে ছোট বেলার ইংরেজি কবিতার মতো ‘আরলি টু বেড’ আরলি টু রাইসিং’ মনে মনে পড়ে ঘুমিয়ে যান। দেখবেন আপনার স্বাভাবিক চিন্তার পরিবর্তন হয়েছে। ঘুম যাতে পর্যাপ্ত হয়, সেদিকে বিশেষ নজর দিন।

৫. বিকল্প সামাজিক যোগাযোগ :বাইরে গিয়ে সশরীরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও অনলাইনেই বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিন।

৬. শখের সময় : এসময় আপনার সখ পূরণ করতে পারেন। ধরুন কেউ বাগান করতে পছন্দ করেন, কেউ গান গাইতে, কেউ ছবি আঁকতে পছন্দ করেন। এ সময়ে নিজেকে আরো ঝালিয়ে নিন। লকডাউন শেষ হতে হতে হয়তো আপনি দক্ষ শিল্পী হয়ে উঠতে পারেন। সূত্র- ডি ডব্লিউ, সময় নিউজ, ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়