শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হয়ে জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কাইশ্যার মৃত্যু

আরিফ হোসেন : [২] সোমবার (৩০ মার্চ) এ তথ্য দেশটির ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন জানিয়েছে, ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন ওই কমেডিয়ান। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় কাইশ্যা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাংলা নিউজ২৪

[৩] জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা টাইমস

[৪] রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানিয়েছে, স¤প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার (২৯ মার্চ) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ঢাকা টাইমস

[৫] বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন। সময় নিউজ

[৬] ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০০ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। সেখানে মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন। সময় নিউজ

[৭] বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৫ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়