শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে দুঃসময়ে দিনমজুরদের পাশে দাড়ালেন প্রবাসী নূর মোহম্মদ

রেজাউল করিম.সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুকি এড়াতে প্রশাসন সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে প্রাণপন লড়ে যাচ্ছে। যার কারণে সিরাজগঞ্জের বেলকুচির বেশিরভাগ মানুষ ঘরমুখী হয়েছে। এতে করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ তারা অর্ধাহারে অনাহারে যখন দিনপার করছে ঠিক তখন কিছু পরিবারের পাশে দাড়ালেন বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি পশ্চিমপাড়া গ্রামে মালায়েশিয়া প্রবাসী নূর মোহম্মদ। তার অর্থায়নে ৪১টি পরিবারের মাঝে ৫ কেজি চাউল ১কেজি আলু, হাফ কেজি পিয়াজ, হাফ কেজি লবন, জিবানু নাসক সাবান ও তেল বিতরণ করা হয়।

[৩] বিতরণকালে উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদূর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রবাসী নূর মোহাম্মদের বাবা আব্দুল গফুর সরকার, বড় ভাই সাংবাদিক জহুরুল ইসলাম সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

[৪] এসময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান বলেন, করোনা ভাইরাসের আতংকে সমগ্র বিশ্ব আজ থমকে গেছে। বাংলাদেশেও প্রভাব পরেছে। মানুষ বাহিরে যেতে পারছে না আর সেই সাথে থমকে গেছে মানুষের জীবনযাত্রার স্বাভাবিকমান। এতে বেশি সমস্যায় পরেছে যারা দিন মজুর। আমাদের সহকর্মী জহুরুল ইসলামের ভাই প্রবাসী নূর মোহাম্মদ নিজস্ব তহবিল হতে এই প্রতিকূল পরিবেশের মধ্যে গরিব অসহায়ের পাশে দাড়িয়েছে এটা নিসন্দেহে প্রসংশার দাবি রাখে। নূর মোহাম্মদের দেখে যদি সমাজের বৃত্তবানের অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত। তাহলে দেশের করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকট অনেকটা লাঘব হবে বলে আমি বিশ্বাস করি।

[৫] প্রবাসী নূরমোহাম্মদের বড় ভাই সাংবাদিক জহুরুল ইসলাম বলেন, দেশের এই দুঃসময়ে আমার ভাই তার সাধ্যের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমিও আশা করি আমার ভাইয়ের মত সমাজের সবাই স্ব স্ব অবস্থান থেকে একটি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

  • সর্বশেষ